জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শাহরাস্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শাহরাস্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
শাহরাস্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬, জিআর নং-৩৩৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল আল মামুন (৪৫), একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান (৫০), শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন (৫০), আওয়ামী লীগের সদস্য মো. রিপন হোসেন (৩৭), মো. জসিম উদ্দিন (৪৯) এবং চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম (৫৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৬ নভেম্বর) শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬, জিআর নং-৩৩৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল আল মামুন (৪৫), একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান (৫০), শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন (৫০), আওয়ামী লীগের সদস্য মো. রিপন হোসেন (৩৭), মো. জসিম উদ্দিন (৪৯) এবং চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম (৫৫)।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
0:00 0:00
1.0x