জনতার অনলাইন প্রেস ক্লাব

১২ কেজির এলপিজি নিয়ে চরম ভোগান্তিতে পরিবারগুলো, রান্না বন্ধের উপক্রম আমদানি কমার তথ্য ঘিরে সরবরাহ সংকটের প্রশ্ন

গ্যাসের জন্য দোকানে দোকানে হাহাকার! তাড়াইলে বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার

গ্যাসের জন্য দোকানে দোকানে হাহাকার! তাড়াইলে বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার

রান্নার গ্যাসের তীব্র সংকটে নাকাল হয়ে পড়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দারা। উপজেলার বিভিন্ন বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলেও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। অতিরিক্ত টাকা দিয়েও অনেক ক্ষেত্রে মিলছে না কাঙ্ক্ষিত সিলিন্ডার। ফলে রান্নাবান্না নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাসাবাড়ির গ্রাহক, ভাড়াটিয়া পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সংকটের কারণে গ্যাস কেনার প্রচলিত ব্যবস্থাও ভেঙে পড়েছে। আগে এক কোম্পানির খালি সিলিন্ডার জমা দিয়ে অন্য কোম্পানির পূর্ণ সিলিন্ডার নেওয়ার সুযোগ থাকলেও সরবরাহ কমে যাওয়ায় অনেক জায়গায় সেই সুবিধাও বন্ধ হয়ে গেছে। ফলে পুরোনো সিলিন্ডার থাকলেও নতুন গ্যাস সংগ্রহ করতে পারছেন না অনেক গ্রাহক।

তাড়াইল সদর বাজারের একটি ভাড়া বাসায় থাকেন এনজিওকর্মী সূচনা রাণী ঘোষ। গ্যাস সংগ্রহ করতে বাজারের বিভিন্ন দোকানে ঘুরেও ব্যর্থ হয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে সূচনা রাণী বলেন, “তাড়াইল বাজারের দোকানে দোকানে ঘুরেও রান্নাবান্নার জন্য এলপিজির বোতল পাচ্ছি না। গ্যাস না থাকায় রান্না বন্ধের উপক্রম হয়েছে।”

তাঁর মতো উপজেলার অসংখ্য পরিবার একই পরিস্থিতির শিকার। বিশেষ করে ভাড়া বাসায় বসবাসকারী পরিবারগুলোর দুর্ভোগ বেশি। বিকল্প চুলা বা রান্নার ব্যবস্থা না থাকায় অনেককে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এতে চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষের সংসার খরচ বেড়ে যাচ্ছে। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁ ও চায়ের দোকানগুলোতেও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

স্থানীয় বাজারে গ্যাস সরবরাহের পরিস্থিতি সম্পর্কে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের তাড়াইল সদর বাজারের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স তুহিন এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুল আহাদ জানান, সরবরাহ না থাকায় তাঁরা খুচরা বিক্রেতা ও সাধারণ গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না। তাঁর দাবি, সংকটটি শুধু তাড়াইলের মধ্যে সীমাবদ্ধ নয়; বসুন্ধরাসহ অন্যান্য এলপিজি সরবরাহ ব্যবস্থাতেও জাতীয় পর্যায়ে সমস্যা দেখা দিয়েছে।

আব্দুল আহাদ আরও জানান, জাতীয় পর্যায়ে বসুন্ধরা এলপিজির আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিকে বিইআরসির তথ্যের ভিত্তিতে দ্য ডেইলি স্টারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বসুন্ধরার এলপিজি আমদানি ছিল প্রায় ১ লাখ ৩৮ হাজার টন। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১০ হাজার ২৭ টনে। অর্থাৎ আগের তুলনায় আমদানি কমেছে প্রায় ৯৩ শতাংশ।

এদিকে গত ২ নভেম্বর বিইআরসি ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে। আগের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নতুন দাম ওই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়। তবে মূল্য নির্ধারণের পরও তাড়াইলের বাজারে নির্ধারিত দামে গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তারা।

এ অবস্থায় সাধারণ ক্রেতাদের দাবি, শুধু কাগজে-কলমে দাম নির্ধারণ নয়, বাজারে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। নির্ধারিত দামের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

নিত্যপ্রয়োজনীয় রান্নার জ্বালানি সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে যেন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে না হয়, সেই প্রত্যাশা তাড়াইলের ভুক্তভোগীদের। এখন তাঁদের প্রশ্ন—নির্ধারিত দাম থাকলেও বাজারে গ্যাস কোথায়? সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


গ্যাসের জন্য দোকানে দোকানে হাহাকার! তাড়াইলে বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
রান্নার গ্যাসের তীব্র সংকটে নাকাল হয়ে পড়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দারা। উপজেলার বিভিন্ন বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলেও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। অতিরিক্ত টাকা দিয়েও অনেক ক্ষেত্রে মিলছে না কাঙ্ক্ষিত সিলিন্ডার। ফলে রান্নাবান্না নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাসাবাড়ির গ্রাহক, ভাড়াটিয়া পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।সংকটের কারণে গ্যাস কেনার প্রচলিত ব্যবস্থাও ভেঙে পড়েছে। আগে এক কোম্পানির খালি সিলিন্ডার জমা দিয়ে অন্য কোম্পানির পূর্ণ সিলিন্ডার নেওয়ার সুযোগ থাকলেও সরবরাহ কমে যাওয়ায় অনেক জায়গায় সেই সুবিধাও বন্ধ হয়ে গেছে। ফলে পুরোনো সিলিন্ডার থাকলেও নতুন গ্যাস সংগ্রহ করতে পারছেন না অনেক গ্রাহক।তাড়াইল সদর বাজারের একটি ভাড়া বাসায় থাকেন এনজিওকর্মী সূচনা রাণী ঘোষ। গ্যাস সংগ্রহ করতে বাজারের বিভিন্ন দোকানে ঘুরেও ব্যর্থ হয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে সূচনা রাণী বলেন, “তাড়াইল বাজারের দোকানে দোকানে ঘুরেও রান্নাবান্নার জন্য এলপিজির বোতল পাচ্ছি না। গ্যাস না থাকায় রান্না বন্ধের উপক্রম হয়েছে।”তাঁর মতো উপজেলার অসংখ্য পরিবার একই পরিস্থিতির শিকার। বিশেষ করে ভাড়া বাসায় বসবাসকারী পরিবারগুলোর দুর্ভোগ বেশি। বিকল্প চুলা বা রান্নার ব্যবস্থা না থাকায় অনেককে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এতে চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষের সংসার খরচ বেড়ে যাচ্ছে। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁ ও চায়ের দোকানগুলোতেও বাড়তি চাপ তৈরি হচ্ছে।স্থানীয় বাজারে গ্যাস সরবরাহের পরিস্থিতি সম্পর্কে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের তাড়াইল সদর বাজারের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স তুহিন এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুল আহাদ জানান, সরবরাহ না থাকায় তাঁরা খুচরা বিক্রেতা ও সাধারণ গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না। তাঁর দাবি, সংকটটি শুধু তাড়াইলের মধ্যে সীমাবদ্ধ নয়; বসুন্ধরাসহ অন্যান্য এলপিজি সরবরাহ ব্যবস্থাতেও জাতীয় পর্যায়ে সমস্যা দেখা দিয়েছে।আব্দুল আহাদ আরও জানান, জাতীয় পর্যায়ে বসুন্ধরা এলপিজির আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিকে বিইআরসির তথ্যের ভিত্তিতে দ্য ডেইলি স্টারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বসুন্ধরার এলপিজি আমদানি ছিল প্রায় ১ লাখ ৩৮ হাজার টন। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১০ হাজার ২৭ টনে। অর্থাৎ আগের তুলনায় আমদানি কমেছে প্রায় ৯৩ শতাংশ।এদিকে গত ২ নভেম্বর বিইআরসি ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে। আগের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নতুন দাম ওই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়। তবে মূল্য নির্ধারণের পরও তাড়াইলের বাজারে নির্ধারিত দামে গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তারা।এ অবস্থায় সাধারণ ক্রেতাদের দাবি, শুধু কাগজে-কলমে দাম নির্ধারণ নয়, বাজারে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। নির্ধারিত দামের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।নিত্যপ্রয়োজনীয় রান্নার জ্বালানি সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে যেন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে না হয়, সেই প্রত্যাশা তাড়াইলের ভুক্তভোগীদের। এখন তাঁদের প্রশ্ন—নির্ধারিত দাম থাকলেও বাজারে গ্যাস কোথায়? সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গ্যাসের জন্য দোকানে দোকানে হাহাকার! তাড়াইলে বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
0:00 0:00
1.0x