জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

অতীতি পাখি উদ্ধার

কুড়িগ্রামে রাজারহাটে আহত অবস্থায় হিমালয়ন শকুন উদ্ধার

কুড়িগ্রামে রাজারহাটে আহত অবস্থায় হিমালয়ন শকুন উদ্ধার

কুড়িগ্রামে রাজারহাটে আহত অবস্থায় হিমালয়ন শকুন উদ্ধার 

কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয়রা। গত ৫ নভেম্বর দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির এই পাখিটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে শকুনটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে কিছু শকুন বাংলাদেশে আসে।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম জানান, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয়ান গৃধিনী একটি পরিযায়ী শকুন। শীত মৌসুমে হিমালয় ও এর আশপাশের অঞ্চল থেকে এসব শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।

এদিকে বন্যপ্রাণী অসুস্থ, আহত কিংবা বিপদগ্রস্ত অবস্থায় দেখলে নিজে ধরার চেষ্টা না করে বিরক্ত না করার এবং দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছে বন বিভাগ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে রাজারহাটে আহত অবস্থায় হিমালয়ন শকুন উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
কুড়িগ্রামে রাজারহাটে আহত অবস্থায় হিমালয়ন শকুন উদ্ধার কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয়রা। গত ৫ নভেম্বর দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির এই পাখিটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে শকুনটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে কিছু শকুন বাংলাদেশে আসে।কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম জানান, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয়ান গৃধিনী একটি পরিযায়ী শকুন। শীত মৌসুমে হিমালয় ও এর আশপাশের অঞ্চল থেকে এসব শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।এদিকে বন্যপ্রাণী অসুস্থ, আহত কিংবা বিপদগ্রস্ত অবস্থায় দেখলে নিজে ধরার চেষ্টা না করে বিরক্ত না করার এবং দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছে বন বিভাগ।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুড়িগ্রামে রাজারহাটে আহত অবস্থায় হিমালয়ন শকুন উদ্ধার
0:00 0:00
1.0x