জনতার অনলাইন প্রেস ক্লাব

ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কাঠালিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কাঠালিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে কাঁঠালিয়া থানার প্রধান ফটকের সামনে রাজাপুর-কাঁঠালিয়া সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ওসি আবু নাছের রায়হান দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। বিচারপ্রার্থীরা সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারতেন। তাঁর দায়িত্ব পালনকালে এলাকার মানুষ নিরাপত্তা বোধ করেছেন। এমন একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে কাঠালিয়া থানায় বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নেহার খানম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রিমা ফেরদৌস, আওরাবুনিয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী লাকি বেগম ও সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহেলি পারভিন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কাঠালিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে কাঁঠালিয়া থানার প্রধান ফটকের সামনে রাজাপুর-কাঁঠালিয়া সড়কে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মানববন্ধনে বক্তারা বলেন, ওসি আবু নাছের রায়হান দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। বিচারপ্রার্থীরা সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারতেন। তাঁর দায়িত্ব পালনকালে এলাকার মানুষ নিরাপত্তা বোধ করেছেন। এমন একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে কাঠালিয়া থানায় বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তাঁরা।মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নেহার খানম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রিমা ফেরদৌস, আওরাবুনিয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী লাকি বেগম ও সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহেলি পারভিন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কাঠালিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ
0:00 0:00
1.0x