দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে খামারি পর্যায়ে গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন বিষয়ক কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ বিপ্লব ইসলাম খানসামা দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় পাকেরহাট কামিল মাদ্রাসা এর কনফারেন্স রুমে “ গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন বিষয়ক কর্মশালা” শীর্ষক একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর উদ্যোগে ০৭ নভেম্বর ,২০২৬ তারিখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মো: মারুফ হোসেন , এরিয়া সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ , দিনাজপুর।
অনুষ্ঠান পরিচালনা করেন মো: লিওন মিয়া, ডিস্ট্রিবিউশন ইনচার্জ ব্র্যাক এ আই এন্টারপ্রাইজ, দিনাজপুর, মো: রায়হান, ব্রাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট ।
বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পন্ন অনুষ্ঠান পরিচালনা করেন মো: আবু বক্কর সিদ্দিক, ব্র্যাক কৃত্রিম প্রজনন কর্মী, পাকেরহাট খানসামা,দিনাজপুর।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত