জনতার অনলাইন প্রেস ক্লাব

মনোহরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনোহরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনোহরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মনোহরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুমিল্লার মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ফেরদৌস আলম মজুমদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও সদস্যসচিব আমান উল্লাহ চৌধুরী।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। তাঁদের বক্তব্য অনুযায়ী, সেদিন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক অগ্রযাত্রার ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল্লাহ, প্রকৌশলী কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সাহাদাত হোসেন ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল আলম।

এ ছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মনোহরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
কুমিল্লার মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ফেরদৌস আলম মজুমদার।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও সদস্যসচিব আমান উল্লাহ চৌধুরী।বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। তাঁদের বক্তব্য অনুযায়ী, সেদিন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক অগ্রযাত্রার ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল্লাহ, প্রকৌশলী কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সাহাদাত হোসেন ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল আলম।এ ছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মনোহরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
0:00 0:00
1.0x