জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর ওলামা দলের বিশাল র‍্যালি

৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর ওলামা দলের বিশাল র‍্যালি

৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর ওলামা দলের বিশাল র‍্যালি

৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর ওলামা দলের বিশাল র‍্যালি


বরিশাল প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই নভেম্বর ২০২৬) আয়োজিত এই বিশাল র‍্যালীতে বরিশাল মহানগর ওলামা দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

র‍্যালীতে বরিশাল মহানগর ওলামা দলের সর্বস্তরের নেতাকর্মী ও ওলামায়ে কেরামগণ অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির  চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব  তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


র‍্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মহানগর ওলামা দলের ব্যানার ও স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।


র‍্যালীতে ওলামা দলের নেতৃবৃন্দ বলেন, "৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক দিন। সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করেছিল। আজ আবার সেই ঐক্যের চেতনা নিয়ে দেশকে স্বৈরাচার ও শত্রুমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"


কর্মসূচিতে বরিশাল মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর ওলামা দলের বিশাল র‍্যালি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর ওলামা দলের বিশাল র‍্যালিবরিশাল প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই নভেম্বর ২০২৬) আয়োজিত এই বিশাল র‍্যালীতে বরিশাল মহানগর ওলামা দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।র‍্যালীতে বরিশাল মহানগর ওলামা দলের সর্বস্তরের নেতাকর্মী ও ওলামায়ে কেরামগণ অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির  চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব  তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।র‍্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মহানগর ওলামা দলের ব্যানার ও স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।র‍্যালীতে ওলামা দলের নেতৃবৃন্দ বলেন, "৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক দিন। সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করেছিল। আজ আবার সেই ঐক্যের চেতনা নিয়ে দেশকে স্বৈরাচার ও শত্রুমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"কর্মসূচিতে বরিশাল মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর ওলামা দলের বিশাল র‍্যালি
0:00 0:00
1.0x