চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বাদ আসর প্রেসক্লাব চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
আলোচনা সভা শেষে চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়কে র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত