জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

নিঝুম দ্বীপের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল মোতালেব

নিঝুম দ্বীপের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল মোতালেব
নিঝুম দ্বীপের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল মোতালেব

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১১ নং নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ আব্দুল মোতালেব।

 আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে মেম্বার হিসেবে দেখতে চান ওয়ার্ডের এলাকাবাসী।

মোঃ আব্দুল মোতালেব ১১ নং নিঝুম দ্বীপ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

 রাজনৈতিক জীবনে একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।

 বিশেষ করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরছেন স্থানীয়রা।

৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের কয়েকজন জানান, আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর মধ্যে জনসেবার মানসিকতা রয়েছে। তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে বলে তাঁরা আশা করেন। তাঁদের মতে, মোতালেব একজন যোগ্য ও জনবান্ধব ব্যক্তি। তাই আগামী নির্বাচনে তাঁকে ৭ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তাঁরা।

মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ আব্দুল মোতালেব বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য। সুযোগ পেলে ৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করব। আমি দলমত নির্বিশেষে সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আব্দুল মোতালেব জনপ্রতিনিধি নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিঝুম দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ আব্দুল মোতালেব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নিঝুম দ্বীপের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল মোতালেব

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১১ নং নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ আব্দুল মোতালেব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে মেম্বার হিসেবে দেখতে চান ওয়ার্ডের এলাকাবাসী।মোঃ আব্দুল মোতালেব ১১ নং নিঝুম দ্বীপ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরছেন স্থানীয়রা।৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের কয়েকজন জানান, আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর মধ্যে জনসেবার মানসিকতা রয়েছে। তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে বলে তাঁরা আশা করেন। তাঁদের মতে, মোতালেব একজন যোগ্য ও জনবান্ধব ব্যক্তি। তাই আগামী নির্বাচনে তাঁকে ৭ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তাঁরা।মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ আব্দুল মোতালেব বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য। সুযোগ পেলে ৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করব। আমি দলমত নির্বিশেষে সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আব্দুল মোতালেব জনপ্রতিনিধি নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিঝুম দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ আব্দুল মোতালেব।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নিঝুম দ্বীপের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল মোতালেব
0:00 0:00
1.0x