জনতার অনলাইন প্রেস ক্লাব

চারটি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান এম এ মান্নান, চৌগাছা যশোর : যশোরের চৌগাছায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

সমবায় দিবস পালিত

সমবায় দিবস পালিত
সমবায় দিবস পালিত

চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
চারটি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ।’
উপজেলা প্রগতি সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আহিদুর রহমান।
সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ এবং স্বরূপদা ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু। এ ছাড়া বক্তব্য দেন আলোর সন্ধান নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি নাসিমা খাতুন,
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনিব বলেন, সমবায় সমিতির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সমাজের উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে খড়িঞ্চা মৎস্যজীবী সমবায় সমিতি, সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, সততা নারী কল্যাণ সমবায় সমিতি এবং প্রগতি সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক এম এ মান্নানসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার সমবায়ী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চারটি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ।’ উপজেলা প্রগতি সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আহিদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ এবং স্বরূপদা ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু। এ ছাড়া বক্তব্য দেন আলোর সন্ধান নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি নাসিমা খাতুন, প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনিব বলেন, সমবায় সমিতির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সমাজের উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে খড়িঞ্চা মৎস্যজীবী সমবায় সমিতি, সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, সততা নারী কল্যাণ সমবায় সমিতি এবং প্রগতি সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক এম এ মান্নানসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার সমবায়ী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সমবায় দিবস পালিত
0:00 0:00
1.0x