জনতার অনলাইন প্রেস ক্লাব

যশোরের চৌগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং অবৈধ স্থাপনা অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা ইসলাম।

চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপের তাগিদ

চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপের তাগিদ
চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপের তাগিদ

চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপের তাগিদ
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং অবৈধ স্থাপনা অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
তিনি বলেন, চৌগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। এ অবস্থা ধরে রাখতে নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি পৌর এলাকার সড়কের পাশে অবৈধ স্থাপনা অপসারণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস,সাবেক পৌর মেয়র সেলিম রেজাউলিয়ার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি মাস্টার রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপের তাগিদ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপের তাগিদ এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং অবৈধ স্থাপনা অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। তিনি বলেন, চৌগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। এ অবস্থা ধরে রাখতে নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি পৌর এলাকার সড়কের পাশে অবৈধ স্থাপনা অপসারণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস,সাবেক পৌর মেয়র সেলিম রেজাউলিয়ার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি মাস্টার রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপের তাগিদ
0:00 0:00
1.0x