জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

শাহরাস্তি থানার অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার

শাহরাস্তি থানার অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার

শাহরাস্তি থানার অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার
শাহরাস্তি থানার অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চাঁদপুর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ ২৪ জুন ২০২৫, জিআর নং-১০৪, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রুবেল কাজী (৩৪)। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় গ্রামের মো. মোবারক কাজী ও নিলুফা বেগমের ছেলে। অপরজন মো. সুমন হোসেন (৩১)। তিনি হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৈশামুড়া গ্রামের আবুল বাশার ও মৃত কুসুম বেগমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


শাহরাস্তি থানার অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চাঁদপুর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ ২৪ জুন ২০২৫, জিআর নং-১০৪, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রুবেল কাজী (৩৪)। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় গ্রামের মো. মোবারক কাজী ও নিলুফা বেগমের ছেলে। অপরজন মো. সুমন হোসেন (৩১)। তিনি হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৈশামুড়া গ্রামের আবুল বাশার ও মৃত কুসুম বেগমের ছেলে।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তি থানার অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার
0:00 0:00
1.0x