জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

শাহরাস্তিতে ধোপল্লা হত্যা মামলায় বাবা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার

শাহরাস্তিতে ধোপল্লা হত্যা মামলায় বাবা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার

শাহরাস্তিতে ধোপল্লা হত্যা মামলায় বাবা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার
শাহরাস্তিতে ধোপল্লা হত্যা মামলায় বাবা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে ধোপল্লা এলাকায় সংঘটিত হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধোপল্লা তালুকদার বাড়ির মো. মাসুদ হোসেন (৪২) ও তাঁর ছেলে ইসমাইল হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে ধোপল্লা এলাকায় সংঘটিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মাসুদ হোসেন ও তাঁর ছেলে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-১১ এবং জিআর নং-৩৫৪ মূলে মামলা রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুজনই মামলার এজাহারনামীয় আসামি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে ধোপল্লা হত্যা মামলায় বাবা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের শাহরাস্তিতে ধোপল্লা এলাকায় সংঘটিত হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধোপল্লা তালুকদার বাড়ির মো. মাসুদ হোসেন (৪২) ও তাঁর ছেলে ইসমাইল হোসেন (২২)।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে ধোপল্লা এলাকায় সংঘটিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মাসুদ হোসেন ও তাঁর ছেলে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-১১ এবং জিআর নং-৩৫৪ মূলে মামলা রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।গ্রেপ্তারকৃত দুজনই মামলার এজাহারনামীয় আসামি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে ধোপল্লা হত্যা মামলায় বাবা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার
0:00 0:00
1.0x