জনতার অনলাইন প্রেস ক্লাব

কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি অফিসারসহ ৪ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি অফিসারসহ ৪ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি অফিসারসহ ৪ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি অফিসারসহ ৪ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
আবদুল আউয়াল

২৩-০৮-২০২৬ইং

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসারসহ বদলি/অবসরজনিত কারণে বিদায়ী চার কর্মকর্তাকে সম্মাননা জানানো হয়।

​আজকের এই বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মনোরঞ্জন রায়।

​অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জনাব মোঃ বেলাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ ইয়াসিন আলী, উচ্চমান সহকারী জনাব হরি বন্ধু মজুমদার এবং অফিস সহায়ক জনাব নুর সাহাব উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব এ এম এম সেলিম উদ্দিন।

​বিদায়ী অতিথিদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে এবং তাদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ আজিজুল হক।

​এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ আকরাম উদ্দিন, জনাব মোঃ সাইফুল্লাহ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ তাজউদ্দিন সম্রাট। বক্তারা কৃষি সম্প্রসারণ ও কৃষকের উন্নয়নে বিদায়ী অতিথিদের নিষ্ঠা ও অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং ডিকেআইবি-এর সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি অফিসারসহ ৪ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি অফিসারসহ ৪ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত​নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী): আবদুল আউয়াল ২৩-০৮-২০২৬ইংনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসারসহ বদলি/অবসরজনিত কারণে বিদায়ী চার কর্মকর্তাকে সম্মাননা জানানো হয়।​আজকের এই বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মনোরঞ্জন রায়।​অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জনাব মোঃ বেলাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ ইয়াসিন আলী, উচ্চমান সহকারী জনাব হরি বন্ধু মজুমদার এবং অফিস সহায়ক জনাব নুর সাহাব উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব এ এম এম সেলিম উদ্দিন।​বিদায়ী অতিথিদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে এবং তাদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ আজিজুল হক।​এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ আকরাম উদ্দিন, জনাব মোঃ সাইফুল্লাহ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ তাজউদ্দিন সম্রাট। বক্তারা কৃষি সম্প্রসারণ ও কৃষকের উন্নয়নে বিদায়ী অতিথিদের নিষ্ঠা ও অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। ​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং ডিকেআইবি-এর সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি অফিসারসহ ৪ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x