কোম্পানীগঞ্জে হাবিবপুর আইপিএম ক্লাবের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসারসহ ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
২৩-০৮-২০২৬ইং
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বদলি ও অবসরজনিত কারণে উপজেলা কৃষি অফিসারসহ চার কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ এম এম সেলিম উদ্দিন।
সংবর্ধিত চার বিদায়ী অতিথি হলেন—
কৃষিবিদ মোঃ বেলাল হোসেন (উপজেলা কৃষি অফিসার)
মোঃ ইয়াসিন আলী (উপসহকারী কৃষি কর্মকর্তা)
হরি বন্ধু মজুমদার (উচ্চমান সহকারী)
নুর সাহাব উদ্দিন (অফিস সহায়ক)
অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুল হক বিদায়ী অতিথিদের কর্মজীবনের স্মৃতিচারণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আকরাম উদ্দিন, মোঃ সাইফুল্লাহ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাজউদ্দিন সম্রাট। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাবিবপুর আইপিএম ক্লাবের সভাপতি নুরুল আপছার পলাশ, সদস্য আবদুল আউয়াল, সমাজ প্রতিনিধি হাফিজ উল্লাহ ও হাফেজ আরমান হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপজেলায় কৃষি সম্প্রসারণ ও কৃষকদের ভাগ্য উন্নয়নে বিদায়ী কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁদের এই অবদান স্থানীয় কৃষি খাত গভীর কৃতজ্ঞতার সাথে মনে রাখবে।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং ডিকেআইবি-এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

মতামত