পবিত্র ১২ই রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী পুণ্যভূমি সিলেটে আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া ও বিভিন্ন সুন্নি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য "মুবারক র্যালি" ও জশনে জুলুস আয়োজিত হয়।সিলেটের সোবহানীঘাট থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক র্যালি সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা ও থানা থেকে আসা সর্বস্তরের ছাত্র-জনতা সোবহানীঘাট সংলগ্ন এলাকা সোবহানীঘাট পয়েন্ট ও সংলগ্ন মাদ্রাসা মাঠ এবং রেজিস্ট্রারি মাঠে সমবেত হয়। যোহরের নামাজের পর সোবহানীঘাট থেকে বিশাল এই মুবারক র্যালি শুরু হয়। র্যালিটি সোবহানীঘাট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক হাফিজ কমপ্লেক্স, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে রাজাবাজার বা কোর্ট পয়েন্ট প্রদক্ষিণ করে পূর্ব নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা রঃ এর সুযোগ্য উত্তরসূরিগণ এবং দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের প্রবীণ আলেম ও মাশায়েখগণ। সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসা যেমন: সৎপুর, বাদেদেওরাইল, কাজিরবাজার ও গাছবাড়ি মাদ্রাসা সহ সুন্নি মাদ্রাসা এর শীর্ষস্থানীয় মুহাদ্দিস, মুফতি ও বিশিষ্ট উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয়, সিলেট মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা র্যালির সার্বিক শৃঙ্খলা রক্ষা ও ব্যবস্থাপনায় মুখ্য ভূমিকা পালন করেন। স্থানীয় সুন্নিয়তের রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও সর্বস্তরের নবীপ্রেমিক সর্বসাধারণ মানুষ উপস্থিত হয়ে দরূদ ও নাত পরিবেশন র্যালিজুড়ে ছিল প্রিয় নবীজী (সা.)-এর শানে রচিত সুমধুর নাত, কাসিদা ও দরূদ শরীফের গুঞ্জন অংশগ্রহণকারীদের হাতে রাসুল (সা.)-এর প্রশংসা ও শান-মান সংবলিত বিভিন্ন ক্যালিগ্রাফি কালজয়ী কবিতার শ্লোক সবুজ পতাকা প্ল্যাকার্ড ও ব্যানার শোভা ও নগরীর রাস্তার দু-পাশে দাঁড়িয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে পানি, শরবত ও তাবাররুক বিতরণ করেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর সুন্নাহ ও জীবনি আলোচনা করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের ওপর গুরুত্বরোপ প্রকাশ করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

মতামত