চিরিরবন্দরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
প্রতিবেদক : চিরিরবন্দর সমাচার নিয়ে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জনাব আখতারুজ্জামান মিয়া, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, সরকারদলীয় বিভিন্ন নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এ উদ্যোগ তাদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

মতামত