জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

জামায়াত না ছাড়লে,ইমামতি ছাড়তে হবে

ইমামতি ছাড়ার জন্য ইমামকে বিএনপি নেতার হুমকি

ইমামতি ছাড়ার জন্য ইমামকে বিএনপি নেতার হুমকি
হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান

‘জামায়াত ছাড়ুন, নইলে ইমামতি ছাড়ুন",

কাউখালী উপজেলার চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. জাহিদ হাসানকে রাজনৈতিক মতাদর্শের কারণে দায়িত্ব ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটি ও কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবিরের বিরুদ্ধে।

হাফেজ মো. জাহিদ হাসান অভিযোগ করেন, তিনি প্রায় সাত বছর দুই মাস ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাউখালী স্টিল ব্রিজসংলগ্ন চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় স্থানীয় মুসল্লিদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।

জাহিদ হাসানের দাবি, সম্প্রতি তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে পদত্যাগ করার শর্ত দেওয়া হয়। জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ না করলে ইমাম ও খতিবের দায়িত্ব ছেড়ে দিতে হবে—এমন কথা তাকে বলা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ বিসর্জন দিয়ে ওই শর্ত মেনে নিতে রাজি না হওয়ায় তার ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে গত ২৫ আগস্ট তিনি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

জাহিদ হাসান আরও জানান, সম্মানজনকভাবে বিদায় নেওয়ার জন্য তিনি আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছিলেন। তবে তার আবেদন বিবেচনা করা হয়নি এবং এক মাসের মধ্যেই তাকে দায়িত্ব ছাড়তে হয়েছে বলে অভিযোগ তার।

জাহিদ হাসান বলেন, “মসজিদ কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা নয়। একজন আলেম হিসেবে নিজের আদর্শ ও মতপ্রকাশের স্বাধীনতা বিসর্জন দিয়ে কোনো অন্যায় শর্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।”

তবে অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, “তাকে জামায়াতের ইউনিট সভাপতি পদ ছাড়ার জন্য বলা হয়েছিল। তিনি সভাপতি পদ ছাড়তে রাজি না হয়ে স্বেচ্ছায় ইমামতির পদ ছেড়ে দিয়েছেন।”

দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ইমাম ও খতিবের পদ থেকে সরে দাঁড়ানোর ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাহিদ হাসান।

 তিনি তার দীর্ঘদিনের সহকর্মী ও মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও সত্য ও ইসলামের পথে অবিচল থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ইমামতি ছাড়ার জন্য ইমামকে বিএনপি নেতার হুমকি

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
‘জামায়াত ছাড়ুন, নইলে ইমামতি ছাড়ুন",কাউখালী উপজেলার চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. জাহিদ হাসানকে রাজনৈতিক মতাদর্শের কারণে দায়িত্ব ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটি ও কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবিরের বিরুদ্ধে।হাফেজ মো. জাহিদ হাসান অভিযোগ করেন, তিনি প্রায় সাত বছর দুই মাস ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাউখালী স্টিল ব্রিজসংলগ্ন চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় স্থানীয় মুসল্লিদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।জাহিদ হাসানের দাবি, সম্প্রতি তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে পদত্যাগ করার শর্ত দেওয়া হয়। জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ না করলে ইমাম ও খতিবের দায়িত্ব ছেড়ে দিতে হবে—এমন কথা তাকে বলা হয় বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ বিসর্জন দিয়ে ওই শর্ত মেনে নিতে রাজি না হওয়ায় তার ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে গত ২৫ আগস্ট তিনি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।জাহিদ হাসান আরও জানান, সম্মানজনকভাবে বিদায় নেওয়ার জন্য তিনি আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছিলেন। তবে তার আবেদন বিবেচনা করা হয়নি এবং এক মাসের মধ্যেই তাকে দায়িত্ব ছাড়তে হয়েছে বলে অভিযোগ তার।জাহিদ হাসান বলেন, “মসজিদ কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা নয়। একজন আলেম হিসেবে নিজের আদর্শ ও মতপ্রকাশের স্বাধীনতা বিসর্জন দিয়ে কোনো অন্যায় শর্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।”তবে অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, “তাকে জামায়াতের ইউনিট সভাপতি পদ ছাড়ার জন্য বলা হয়েছিল। তিনি সভাপতি পদ ছাড়তে রাজি না হয়ে স্বেচ্ছায় ইমামতির পদ ছেড়ে দিয়েছেন।”দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ইমাম ও খতিবের পদ থেকে সরে দাঁড়ানোর ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাহিদ হাসান। তিনি তার দীর্ঘদিনের সহকর্মী ও মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও সত্য ও ইসলামের পথে অবিচল থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ইমামতি ছাড়ার জন্য ইমামকে বিএনপি নেতার হুমকি
0:00 0:00
1.0x