জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

তাড়াইলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগ, ফেসবুকে পোস্ট সভাপতি সিরাজীর

তাড়াইলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগ, ফেসবুকে পোস্ট সভাপতি সিরাজীর
জনতার অনলাইন

কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে তাড়াইল-করিমগঞ্জ সড়কের রায়জানি ব্রিজসংলগ্ন এলাকায় এ মিছিল হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কয়েকজন যুবক হঠাৎ মিছিল নিয়ে সড়কে বের হন। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘তাড়াইল থানার মাটি, আওয়ামী লীগের ঘাঁটি’ এবং ‘ডাক দিয়েছেন ইসমাইল ভাই, ঘরে থাকার সময় নাই’—এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। কিছুক্ষণ পর মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

তবে মিছিলে তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী সরাসরি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এদিকে, মিছিলের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ইসমাইল হোসেন সিরাজী। ওই পোস্টে তিনি দাবি করেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমডি আনোয়ার হোসাইন মোল্লা (সুমন) ও বিপ্লবী সাধারণ সম্পাদক জি এস ওমানের নির্দেশনায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ, শেখ হাসিনার প্রত্যাবর্তনসহ বিভিন্ন দাবিতে তাড়াইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পোস্টে আরও বলা হয়, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই হোক আমাদের প্রত্যয়।’ পোস্টের শেষে আয়োজক হিসেবে ইসমাইল হোসেন সিরাজীর নাম এবং ‘সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, তাড়াইল উপজেলা শাখা’ পরিচয় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা খোঁজখবর রাখছি।”

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সংগঠনটির নামে কোনো কর্মসূচি বা মিছিলের অভিযোগের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


তাড়াইলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগ, ফেসবুকে পোস্ট সভাপতি সিরাজীর

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে তাড়াইল-করিমগঞ্জ সড়কের রায়জানি ব্রিজসংলগ্ন এলাকায় এ মিছিল হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কয়েকজন যুবক হঠাৎ মিছিল নিয়ে সড়কে বের হন। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘তাড়াইল থানার মাটি, আওয়ামী লীগের ঘাঁটি’ এবং ‘ডাক দিয়েছেন ইসমাইল ভাই, ঘরে থাকার সময় নাই’—এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। কিছুক্ষণ পর মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।তবে মিছিলে তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী সরাসরি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।এদিকে, মিছিলের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ইসমাইল হোসেন সিরাজী। ওই পোস্টে তিনি দাবি করেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমডি আনোয়ার হোসাইন মোল্লা (সুমন) ও বিপ্লবী সাধারণ সম্পাদক জি এস ওমানের নির্দেশনায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ, শেখ হাসিনার প্রত্যাবর্তনসহ বিভিন্ন দাবিতে তাড়াইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।পোস্টে আরও বলা হয়, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই হোক আমাদের প্রত্যয়।’ পোস্টের শেষে আয়োজক হিসেবে ইসমাইল হোসেন সিরাজীর নাম এবং ‘সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, তাড়াইল উপজেলা শাখা’ পরিচয় উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা খোঁজখবর রাখছি।”পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।উল্লেখ্য, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সংগঠনটির নামে কোনো কর্মসূচি বা মিছিলের অভিযোগের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তাড়াইলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগ, ফেসবুকে পোস্ট সভাপতি সিরাজীর
0:00 0:00
1.0x