ঢাকা, ২৮ আগস্ট ২০২৬ খ্রি.রাজধানীর বনানী থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতের নাম মোঃ জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭)।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪:৪০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বনানী থানাধীন মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেফতার করা হয়।
এছাড়া তার কাছ থেকে GDL ব্র্যান্ডের G8+ মডেলের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীন ওরফে মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াদিন।।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত