জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখা,পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো:মাজেদুল ইসলাম।
তিনি বলেন,ভালো সমাজব্যবস্থা গড়ে তুলতে পারলে এর সুফল সবাই ভোগ করবে।দলীয় শৃঙ্খলার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি নেতাকর্মীদের সতর্ক করেন।মাজেদুল ইসলাম বলেন,আমরা সবাই সবার পাশে দাঁড়াবো।তিনি আরও বলেন,আমরা নিজেরা যদি নিজেদের পাশে দাঁড়াতে না পারি,তাহলে অন্যের পাশে কীভাবে দাঁড়াবো।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।বক্তারা বলেন,তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির লৌহজং উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম মৃধা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেওয়ান মো:হাবিবুল্লাহ।সভায় উপজেলা শাখার নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নতুন কমিটির নেতারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।তারা তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় দলীয় শৃঙ্খলা,সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতাকে সংগঠনের অগ্রগতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়।নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে লৌহজংয়ে এনসিপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত