মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ৩নং ওয়ার্ডের চরফতে বাহাদুর গ্রামে প্রতিপক্ষের হামলায় বসতবাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় আনিস বেপারী নামের এক ব্যক্তি আহত হন।
গত শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী আনিস বেপারী কালকিনি পৌরসভার চরফতে বাহাদুর গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রতিপক্ষরা হঠাৎ করেই আনিস বেপারীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় তাদের কার্যক্রমে বাধা দিলে আনিস বেপারীকে মারধর করা হয়, এতে তিনি আহত হন।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী আনিস বেপারী।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত