জনতার অনলাইন প্রেস ক্লাব

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণের আহ্বানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে এ সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ শহর শাখার আমীর মাওলানা আ ম ম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মো. রমজান আলী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক। এছাড়া চাঁদপুরের বিশিষ্ট আলেম ও দায়ি মুফতি আহমদ শরীফ বিন আসাদ এবং করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী রিয়াদী বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম, জেলা শাখার নায়েবে আমীর ও হয়বত নগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক।

এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসেন মফিজী, সাবেক ছাত্রনেতা ফায়জুল হক উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. বদরুজ্জামান রুবেল। সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার সেক্রেটারি আবু নাছের মো. নয়িম।

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাত কনফারেন্সে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) শুধু ধর্মীয় জীবনের জন্য নয়, বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের জন্যও অনুকরণীয় আদর্শ রেখে গেছেন।

বক্তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

তাঁরা বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা প্রয়োজন।

সীরাত কনফারেন্সে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণের আহ্বানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে এ সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।কিশোরগঞ্জ শহর শাখার আমীর মাওলানা আ ম ম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মো. রমজান আলী।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক। এছাড়া চাঁদপুরের বিশিষ্ট আলেম ও দায়ি মুফতি আহমদ শরীফ বিন আসাদ এবং করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী রিয়াদী বক্তব্য দেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম, জেলা শাখার নায়েবে আমীর ও হয়বত নগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক।এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসেন মফিজী, সাবেক ছাত্রনেতা ফায়জুল হক উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. বদরুজ্জামান রুবেল। সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার সেক্রেটারি আবু নাছের মো. নয়িম।মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বানসীরাত কনফারেন্সে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) শুধু ধর্মীয় জীবনের জন্য নয়, বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের জন্যও অনুকরণীয় আদর্শ রেখে গেছেন।বক্তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।তাঁরা বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা প্রয়োজন।সীরাত কনফারেন্সে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর সীরাত কনফারেন্স অনুষ্ঠিত
0:00 0:00
1.0x