জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের প্রত্যয়

তাড়াইলে জিসাসের নতুন কমিটি, সভাপতি রুবেল সম্পাদক নুরুল হুদা

তাড়াইলে জিসাসের নতুন কমিটি, সভাপতি রুবেল সম্পাদক নুরুল হুদা

কিশোরগঞ্জের তাড়াইলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উপজেলা শাখায় নতুন নেতৃত্ব এসেছে। মাকদুম সাত্তার রুবেলকে সভাপতি ও এটিএম নুরুল হুদাকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) জিসাস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকারিয়া আলম বাপ্পী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাতেন স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাড়াইল উপজেলা শাখার এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি মাকদুম সাত্তার রুবেল বলেন, জাতীয়তাবাদী আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে ধারণ করে তাড়াইলে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্যম সৃষ্টি, স্থানীয় প্রতিভাবান শিল্পীদের বিকাশের সুযোগ তৈরি এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই নতুন কমিটি দায়িত্ব নিয়েছে।

সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


তাড়াইলে জিসাসের নতুন কমিটি, সভাপতি রুবেল সম্পাদক নুরুল হুদা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
কিশোরগঞ্জের তাড়াইলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উপজেলা শাখায় নতুন নেতৃত্ব এসেছে। মাকদুম সাত্তার রুবেলকে সভাপতি ও এটিএম নুরুল হুদাকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) জিসাস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকারিয়া আলম বাপ্পী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাতেন স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাড়াইল উপজেলা শাখার এ কমিটি অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটির সভাপতি মাকদুম সাত্তার রুবেল বলেন, জাতীয়তাবাদী আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে ধারণ করে তাড়াইলে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই তাদের মূল লক্ষ্য।তিনি বলেন, উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্যম সৃষ্টি, স্থানীয় প্রতিভাবান শিল্পীদের বিকাশের সুযোগ তৈরি এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই নতুন কমিটি দায়িত্ব নিয়েছে।সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তাড়াইলে জিসাসের নতুন কমিটি, সভাপতি রুবেল সম্পাদক নুরুল হুদা
0:00 0:00
1.0x