শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হাসানুল মারুফ শিমুল
বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল।
রবিবার (৩০ আগষ্ট) শেরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদটি শুন্য হওয়ায় হাসানুল মারুফ শিমুলকে উক্ত পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি জানান, ইতোপূর্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্ব যেন সফল ভাবে পালন করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া প্রার্থী।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

মতামত