জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

৫ই সেপ্টেম্বর লংমার্চ,নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে জামায়াতের চিঠি

 ৫ই সেপ্টেম্বর লংমার্চ,নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে জামায়াতের চিঠি

আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সম্পর্কে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা।

রোববার দুপুর ৩টার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিজ নিজ কার্যালয়ে পৃথকভাবে এ পত্র দেওয়া হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রহুল কুদ্দুস এবং জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি স্বাক্ষরিত পত্রে কর্মসূচির বিষয়টি জানানো হয়।পত্রে বলা হয়,আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ অনুষ্ঠিত হবে।লংমার্চের গাড়িবহর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ওপর দিয়ে চট্টগ্রামের দিকে যাবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।এ সময় সর্বস্তরের জনগণ লংমার্চকে অভিনন্দন জানাবেন বলেও পত্রে উল্লেখ করা হয়।লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে কর্মসূচি চলাকালে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।পত্রে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়েছে বিদ্যুৎ,তেল ও সার সংকট নিরসনের দাবিও কর্মসূচির অন্যতম বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবি জানানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে কর্মসূচিতে।জামায়াত নেতারা জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এ লংমার্চ আয়োজন করা হচ্ছে।কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি।আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেক।জেলা কর্মপরিষদ সদস্য মো:আক্তার হোসেন,মো:আরশাদ আলী ঢালী ও খিদির আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া আহসান উল্লাহ মন্ডল,মাওলানা এ কে এম ইউসুফ ও এইচ এম বায়েজিদ উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন ডা:ইব্রাহীম দেওয়ান ও মোহাম্মদ মজিবুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মো:নুরুল আমিন সিকদার জামায়াত নেতা মহসিন মুন্সী ও আবু তাহেরসহ স্থানীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।নেতারা বলেন,লংমার্চের গাড়িবহর মুন্সীগঞ্জের গজারিয়া অতিক্রমকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়,সে বিষয়ে তারা সচেতন থাকবেন।প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন জামায়াত নেতারা।কর্মসূচিকে ঘিরে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা।

 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


৫ই সেপ্টেম্বর লংমার্চ,নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে জামায়াতের চিঠি

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সম্পর্কে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা।রোববার দুপুর ৩টার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিজ নিজ কার্যালয়ে পৃথকভাবে এ পত্র দেওয়া হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রহুল কুদ্দুস এবং জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি স্বাক্ষরিত পত্রে কর্মসূচির বিষয়টি জানানো হয়।পত্রে বলা হয়,আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ অনুষ্ঠিত হবে।লংমার্চের গাড়িবহর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ওপর দিয়ে চট্টগ্রামের দিকে যাবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।এ সময় সর্বস্তরের জনগণ লংমার্চকে অভিনন্দন জানাবেন বলেও পত্রে উল্লেখ করা হয়।লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।একই সঙ্গে কর্মসূচি চলাকালে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।পত্রে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়েছে বিদ্যুৎ,তেল ও সার সংকট নিরসনের দাবিও কর্মসূচির অন্যতম বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবি জানানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে কর্মসূচিতে।জামায়াত নেতারা জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এ লংমার্চ আয়োজন করা হচ্ছে।কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি।আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেক।জেলা কর্মপরিষদ সদস্য মো:আক্তার হোসেন,মো:আরশাদ আলী ঢালী ও খিদির আব্দুস সালাম উপস্থিত ছিলেন।এ ছাড়া আহসান উল্লাহ মন্ডল,মাওলানা এ কে এম ইউসুফ ও এইচ এম বায়েজিদ উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন ডা:ইব্রাহীম দেওয়ান ও মোহাম্মদ মজিবুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মো:নুরুল আমিন সিকদার জামায়াত নেতা মহসিন মুন্সী ও আবু তাহেরসহ স্থানীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।নেতারা বলেন,লংমার্চের গাড়িবহর মুন্সীগঞ্জের গজারিয়া অতিক্রমকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়,সে বিষয়ে তারা সচেতন থাকবেন।প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন জামায়াত নেতারা।কর্মসূচিকে ঘিরে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা। 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
৫ই সেপ্টেম্বর লংমার্চ,নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে জামায়াতের চিঠি
0:00 0:00
1.0x