বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে বড়তারা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন শহিদুল।
১ সেপ্টেম্বর বিএনপির গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই ঐতিহাসিক দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের মতো বড়তারা ইউনিয়নেও নেওয়া হয়েছে নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি।
এক শুভেচ্ছা বার্তায় বড়তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন শহিদুল বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বড়তারা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।"
কর্মসূচির মধ্যে রয়েছে— ১ সেপ্টেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল।
এছাড়া স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সার্থক করার জন্য দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত