পবিত্র ঈদে মিলাদুন্নবি (সাঃ)উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আগামী ৩১ আগস্ট ২০২৬, সোমবার এক বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হবে।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রচারপত্র অনুযায়ী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এম. এ. হাশেম রাজু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাওলানা নূর মোহাম্মদ ও মোহাম্মদ জারকুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন রুমী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত