জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর ঢালে উল্টে গেলো বাস গুরুতর আহত ৮

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর ঢালে উল্টে গেলো বাস  গুরুতর আহত ৮

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী নিউ গ্রীন লাইন এক্সপ্রেস বাস উল্টে গিয়ে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (৩১ আগষ্ট)  দুপুর দেড়টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মাওয়া পদ্মা সেতুর ঢালে ঢাকামুখী একটি নিউ গ্রীন লাইন এক্সপ্রেস বাস দুর্ঘটনায় পড়েছে।

তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলো  মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০),  মোঃ লুৎফর (৬৩) , চুয়াডঙ্গার আলমডাঙ্গা থানার  রেবেকা খাতুন (৪০) , চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার নুর  ইসলাম (৪৬) , রাশিদা (৪০) , মাগুরা জেলার  মোহাম্মদপুর থানার ফাতেমা  (০৭) , মাগুরা জেলার শ্রীপুর থানার সাইফ (২৩) ও ফরিদপুর জেলার মুধখালী  উপজেলার আরাফাত (১৩) ।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরও জানান, তাদের দ্রুত উদ্ধার তৎপরতার কারণে দুর্ঘটনা কবলিত বাস থেকে আহত যাত্রীদের সময়মতো উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।ঘটনার পর পদ্মা সেতুর ঢালে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর ঢালে উল্টে গেলো বাস গুরুতর আহত ৮

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী নিউ গ্রীন লাইন এক্সপ্রেস বাস উল্টে গিয়ে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (৩১ আগষ্ট)  দুপুর দেড়টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মাওয়া পদ্মা সেতুর ঢালে ঢাকামুখী একটি নিউ গ্রীন লাইন এক্সপ্রেস বাস দুর্ঘটনায় পড়েছে।তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।আহতরা হলো  মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০),  মোঃ লুৎফর (৬৩) , চুয়াডঙ্গার আলমডাঙ্গা থানার  রেবেকা খাতুন (৪০) , চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার নুর  ইসলাম (৪৬) , রাশিদা (৪০) , মাগুরা জেলার  মোহাম্মদপুর থানার ফাতেমা  (০৭) , মাগুরা জেলার শ্রীপুর থানার সাইফ (২৩) ও ফরিদপুর জেলার মুধখালী  উপজেলার আরাফাত (১৩) ।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরও জানান, তাদের দ্রুত উদ্ধার তৎপরতার কারণে দুর্ঘটনা কবলিত বাস থেকে আহত যাত্রীদের সময়মতো উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।ঘটনার পর পদ্মা সেতুর ঢালে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে পদ্মা সেতুর ঢালে উল্টে গেলো বাস গুরুতর আহত ৮
0:00 0:00
1.0x