জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি

বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল, বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। শুরুতেই দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ঈদগাহ মাঠের চারপাশে সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক বৃক্ষরোপণ কর্মসুচীর মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

র‌্যালিতে বিভিন্ন ইউনিয়ন এবং পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়কগুলো। পরবর্তিতে ঈদ গাঁ মাঠে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল, বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। শুরুতেই দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ঈদগাহ মাঠের চারপাশে সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক বৃক্ষরোপণ কর্মসুচীর মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।র‌্যালিতে বিভিন্ন ইউনিয়ন এবং পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়কগুলো। পরবর্তিতে ঈদ গাঁ মাঠে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
0:00 0:00
1.0x