বিজ্ঞান ও উদ্ভাবনের বড় মঞ্চ ‘VUSC SciFusion 2026’: থাকছে ৬২ হাজার টাকার পুরষ্কার
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী ভাবনা ও গবেষণার আগ্রহ বাড়াতে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান উৎসব ‘VUSC SciFusion 2026’। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (VUSC)-এর উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী মেলা ও প্রতিযোগিতায় দেশের যেকোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
আগামী ৪ অক্টোবর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ৬২ হাজার টাকারও বেশি আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতার বিভাগসমূহ: শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে পুরো আয়োজনকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে:
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক নতুন আইডিয়া বাস্তবায়নে এই উৎসব কার্যকর ভূমিকা রাখবে।
নিবন্ধন ও যোগাযোগের তথ্য: উৎসবে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য নিচে দেওয়া মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে:

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত