জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোননাফ মুকুল, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি ও অন্যান্য অতিথিরা।

সমাবেশ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে র‌্যালি নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম।জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোননাফ মুকুল, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি ও অন্যান্য অতিথিরা।সমাবেশ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে র‌্যালি নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
0:00 0:00
1.0x