চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী ও নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানামূলে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি নিয়মিত চুরি মামলায় আলামত উদ্ধারসহ ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত