জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

একটি অনুকরণীয় মানবিক উদ্যোগ:

একটি অনুকরণীয় মানবিক উদ্যোগ:

গাজীপুরে প্রবীণদের আপন ঠিকানা: মানবিক শিল্পপতি খতিব আঃ জাহিদ মুকুলের অনন্য উদ্যোগ

বিশেষ প্রতিনিধি:

সমাজের অবহেলিত, অসহায় ও আপনজনহীন প্রবীণ মানুষদের জন্য নিরাপদ আশ্রয় ও সম্মানজনক জীবন নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন শিল্পপতি জনাব খতিব আঃ জাহিদ মুকুল। তাঁর বদান্যতা ও মানবিক সহযোগিতায় বহু প্রবীণ বৃদ্ধ ও বৃদ্ধা খুঁজে পেয়েছেন একটি আপন ঠিকানা।

জীবনের শেষ প্রান্তে এসে যখন অনেক প্রবীণ মানুষ পরিবার ও সমাজের অবহেলার শিকার হন, তখন তাঁদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ ও মানবিক কাজ। এই প্রবীণদের আশ্রয়, যত্ন ও মানবিক মর্যাদা নিশ্চিত করার প্রয়াসে খতিব আঃ জাহিদ মুকুলের ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, শুধু আর্থিক সহায়তা নয়, প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ থেকেই এই মানবিক কার্যক্রমের প্রতি তাঁর বিশেষ আগ্রহ। অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাঁর অন্যতম লক্ষ্য।

মানবিকতার এমন দৃষ্টান্ত সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের জন্য অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা বলেন, প্রবীণরা আমাদের অতীতের স্মৃতি ও অভিজ্ঞতার ভাণ্ডার—তাঁদের প্রতি সম্মান ও যত্ন নেওয়া আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।

মানবিক শিল্পপতি খতিব আঃ জাহিদ মুকুলের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তাঁর বদান্যতায় গাজীপুরের অসহায় প্রবীণদের জীবনে নতুন আশার আলো জ্বলুক—এটাই সবার প্রত্যাশা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

একটি অনুকরণীয় মানবিক উদ্যোগ:

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
গাজীপুরে প্রবীণদের আপন ঠিকানা: মানবিক শিল্পপতি খতিব আঃ জাহিদ মুকুলের অনন্য উদ্যোগবিশেষ প্রতিনিধি:সমাজের অবহেলিত, অসহায় ও আপনজনহীন প্রবীণ মানুষদের জন্য নিরাপদ আশ্রয় ও সম্মানজনক জীবন নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন শিল্পপতি জনাব খতিব আঃ জাহিদ মুকুল। তাঁর বদান্যতা ও মানবিক সহযোগিতায় বহু প্রবীণ বৃদ্ধ ও বৃদ্ধা খুঁজে পেয়েছেন একটি আপন ঠিকানা।জীবনের শেষ প্রান্তে এসে যখন অনেক প্রবীণ মানুষ পরিবার ও সমাজের অবহেলার শিকার হন, তখন তাঁদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ ও মানবিক কাজ। এই প্রবীণদের আশ্রয়, যত্ন ও মানবিক মর্যাদা নিশ্চিত করার প্রয়াসে খতিব আঃ জাহিদ মুকুলের ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।সংশ্লিষ্টরা জানান, শুধু আর্থিক সহায়তা নয়, প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ থেকেই এই মানবিক কার্যক্রমের প্রতি তাঁর বিশেষ আগ্রহ। অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাঁর অন্যতম লক্ষ্য।মানবিকতার এমন দৃষ্টান্ত সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের জন্য অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা বলেন, প্রবীণরা আমাদের অতীতের স্মৃতি ও অভিজ্ঞতার ভাণ্ডার—তাঁদের প্রতি সম্মান ও যত্ন নেওয়া আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।মানবিক শিল্পপতি খতিব আঃ জাহিদ মুকুলের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তাঁর বদান্যতায় গাজীপুরের অসহায় প্রবীণদের জীবনে নতুন আশার আলো জ্বলুক—এটাই সবার প্রত্যাশা।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
একটি অনুকরণীয় মানবিক উদ্যোগ:
0:00 0:00
1.0x