চিরিরবন্দরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে সনকৈড় বাঁকদুয়ারহাট সর্বজনীন জন্মাষ্টমী কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে বর্ণাঢ্য র্যালিটিকে স্বাগত জানান, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সেলিম শাহ্, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (ভোলা) ও সনকৈড় নেতা কর্মীরা।
পরে র্যালিটি উপজেলা বর্ণাঢ্য র্যালিতে যোগ হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্ম, ভক্তি, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বর্ণাঢ্য র্যালিতে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
আয়োজনে: সনকৈড় বাঁকদুয়ারহাট সর্বজনীন জন্মাষ্টমী কমিটি, চিরিরবন্দর, দিনাজপুর।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত