জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুণ আর্তি//

স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুণ আর্তি//
সংগৃহীত ছবি

পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে মুক্তা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী সোহেল সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাকে হারিয়ে নিহত মুক্তার দুই শিশু সন্তানের কান্নায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার খিলক্ষেত এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সরশি গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেঝ মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাজলাকাঠী গ্রামের আলতাফ সিকদারের ছেলে সোহেল সিকদারের সঙ্গে প্রায় ৬-৭ বছর আগে পারিবারিকভাবে মুক্তার বিয়ে হয়। তাদের দুই সন্তান—সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪)। পেশাগত কারণে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন।

সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার রাত ১১টার দিকে পারিবারিক কলহের জেরে সোহেল তার স্ত্রী মুক্তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় তিনি ঘটনার ভিডিও ধারণ করে মুক্তার ভাই তারেক হাওলাদারের কাছে পাঠিয়ে তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। তারেক তার বোনকে নির্যাতন না করার জন্য অনুরোধ করেন বলে জানান।

পরে বুধবার সকালে সোহেল খিলক্ষেত থানায় গিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশকে জানান। তবে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। এরপর তাকে আটক করা হয়।

নিহতের ভাই তারেক হাওলাদারের দাবি, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন সোহেল। তিনি জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে মুক্তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তারেক আরও দাবি করেন, তার বোনকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও তার বোনের হত্যার বিচার দাবি করেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানান, পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই তানভীর হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুণ আর্তি//

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে মুক্তা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী সোহেল সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাকে হারিয়ে নিহত মুক্তার দুই শিশু সন্তানের কান্নায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার খিলক্ষেত এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সরশি গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেঝ মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাজলাকাঠী গ্রামের আলতাফ সিকদারের ছেলে সোহেল সিকদারের সঙ্গে প্রায় ৬-৭ বছর আগে পারিবারিকভাবে মুক্তার বিয়ে হয়। তাদের দুই সন্তান—সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪)। পেশাগত কারণে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন।সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার রাত ১১টার দিকে পারিবারিক কলহের জেরে সোহেল তার স্ত্রী মুক্তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় তিনি ঘটনার ভিডিও ধারণ করে মুক্তার ভাই তারেক হাওলাদারের কাছে পাঠিয়ে তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। তারেক তার বোনকে নির্যাতন না করার জন্য অনুরোধ করেন বলে জানান।পরে বুধবার সকালে সোহেল খিলক্ষেত থানায় গিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশকে জানান। তবে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। এরপর তাকে আটক করা হয়।নিহতের ভাই তারেক হাওলাদারের দাবি, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন সোহেল। তিনি জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে মুক্তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।তারেক আরও দাবি করেন, তার বোনকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও তার বোনের হত্যার বিচার দাবি করেন।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানান, পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই তানভীর হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুণ আর্তি//
0:00 0:00
1.0x