বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার এসআই মোঃ শাহ আলী সঙ্গীয় এএসআই কামরুজ্জামান সহ ফোর্স নিয়ে কংশপুর এলাকায় অভিযান চালান। এ সময় রুবিনা (৩০) ও মোঃ মোহাসিন (৪৫)-কে তাদের বসতবাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মোহাসিনের পিতার নাম আবু মিয়া বেপারী বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে—
সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত