জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

অবৈধ ইটভাটা বন্ধ ও পরিবেশ রক্ষায় ফটিকছড়ি-সন্দ্বীপে মতবিনিময় সভা

অবৈধ ইটভাটা বন্ধ ও পরিবেশ রক্ষায় ফটিকছড়ি-সন্দ্বীপে মতবিনিময় সভা
পরিবেশ অধিদপ্তরের রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইটভাটা মালিকদের সচেতন করতে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে চট্টগ্রামের ফটিকছড়ি ও সন্দ্বীপ উপজেলার ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় আসন্ন ইটভাটা মৌসুমে অবৈধ ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকা, ইটভাটায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ও জ্বালানি কাঠের ব্যবহার বন্ধ এবং পরিবেশসম্মত পদ্ধতিতে ইটভাটা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে অনুমোদনবিহীন ও অবৈধ ইটভাটা বন্ধ রাখা এবং বৈধ ইটভাটাগুলোতেও কৃষিজমির উর্বর মাটি ও কাঠ ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট মালিকদের সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইটভাটা মালিকদের সচেতন করতে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলার অন্যান্য উপজেলার ইটভাটা মালিকদের নিয়েও এ ধরনের সভা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইটভাটায় কৃষিজমির টপসয়েল ও জ্বালানি কাঠের ব্যবহার বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি অনুসরণের মাধ্যমে কৃষিজমি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


অবৈধ ইটভাটা বন্ধ ও পরিবেশ রক্ষায় ফটিকছড়ি-সন্দ্বীপে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে চট্টগ্রামের ফটিকছড়ি ও সন্দ্বীপ উপজেলার ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় আসন্ন ইটভাটা মৌসুমে অবৈধ ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকা, ইটভাটায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ও জ্বালানি কাঠের ব্যবহার বন্ধ এবং পরিবেশসম্মত পদ্ধতিতে ইটভাটা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে অনুমোদনবিহীন ও অবৈধ ইটভাটা বন্ধ রাখা এবং বৈধ ইটভাটাগুলোতেও কৃষিজমির উর্বর মাটি ও কাঠ ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট মালিকদের সতর্ক করা হয়।পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইটভাটা মালিকদের সচেতন করতে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলার অন্যান্য উপজেলার ইটভাটা মালিকদের নিয়েও এ ধরনের সভা অব্যাহত থাকবে।সংশ্লিষ্টরা মনে করছেন, ইটভাটায় কৃষিজমির টপসয়েল ও জ্বালানি কাঠের ব্যবহার বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি অনুসরণের মাধ্যমে কৃষিজমি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
অবৈধ ইটভাটা বন্ধ ও পরিবেশ রক্ষায় ফটিকছড়ি-সন্দ্বীপে মতবিনিময় সভা
0:00 0:00
1.0x