জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার

বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার

বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার

বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
‘বই ও গাছই পরম বন্ধু’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে যশোরের চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা শেষে পাঠাগার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বাড়ীয়ালী-হাউলি মাধ্যমিক বিদ্যালয় ও বাড়ীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাড়ীয়ালী যুব পাঠাগারের সভাপতি রওশন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, “এমন নিভৃত পল্লীতে এমন সুন্দর একটি পাঠাগার সত্যিই আমাকে বিমোহিত করেছে। বই আমাদের বড় বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। বই মানুষের মনকে আলোকিত ও সমৃদ্ধ করে, আর গাছ আমাদের জীবন বাঁচিয়ে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।”
তিনি বলেন, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা থেকে বাড়ীয়ালী যুব পাঠাগারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি হাতে তুলে দেওয়া প্রতিটি চারাকে যত্ন সহকারে লালন-পালন করে বড় করে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার। কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন শিক্ষার্থীদের গাছের চারা রোপণের সঠিক পদ্ধতি, পরিচর্যা এবং ফলদ ও পরিবেশবান্ধব গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক রানারের স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি উবাঈদুল হুসাইন আল্ সামি, দৈনিক আগামী সময়ের উপজেলা প্রতিনিধি জুবায়ের হোসেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, সদস্য সাহাজুর রহমান, ইউসুফ আলী ও আশিকুর রহমান এবং লাইব্রেরিয়ান হাবিবুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। চারাগাছ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একই সঙ্গে পাঠাগারের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবকরাও।
আয়োজকরা জানান, বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার এম এ মান্নান, চৌগাছা (যশোর): ‘বই ও গাছই পরম বন্ধু’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে যশোরের চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা শেষে পাঠাগার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বাড়ীয়ালী-হাউলি মাধ্যমিক বিদ্যালয় ও বাড়ীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাড়ীয়ালী যুব পাঠাগারের সভাপতি রওশন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, “এমন নিভৃত পল্লীতে এমন সুন্দর একটি পাঠাগার সত্যিই আমাকে বিমোহিত করেছে। বই আমাদের বড় বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। বই মানুষের মনকে আলোকিত ও সমৃদ্ধ করে, আর গাছ আমাদের জীবন বাঁচিয়ে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।” তিনি বলেন, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা থেকে বাড়ীয়ালী যুব পাঠাগারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি হাতে তুলে দেওয়া প্রতিটি চারাকে যত্ন সহকারে লালন-পালন করে বড় করে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার। কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন শিক্ষার্থীদের গাছের চারা রোপণের সঠিক পদ্ধতি, পরিচর্যা এবং ফলদ ও পরিবেশবান্ধব গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক রানারের স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি উবাঈদুল হুসাইন আল্ সামি, দৈনিক আগামী সময়ের উপজেলা প্রতিনিধি জুবায়ের হোসেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, সদস্য সাহাজুর রহমান, ইউসুফ আলী ও আশিকুর রহমান এবং লাইব্রেরিয়ান হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। চারাগাছ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একই সঙ্গে পাঠাগারের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবকরাও। আয়োজকরা জানান, বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার
0:00 0:00
1.0x