ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রকাশ্যে গা'লি দেওয়ার ঘোষণা দিতে দেখা গেছে এক নারীকে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্র সংলাপ ফোরামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ওই নারীকে বক্তব্য দিতে দেখা যায়।
প্রধানমন্ত্রীকে গা'লি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সিফাতের মুক্তির দাবি জানিয়ে ওই নারী বলেন, “যদি সিফাতের মুক্তি না দেওয়া হয়, তাহলে এরকম হাজারো সিফাত দেশের জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে তৈরি হবে।”
খোঁজ নিয়ে জানা গেছে, তিনি রাষ্ট্র সংলাপ ফোরামের একজন সক্রিয় নারী নেত্রী হিসেবে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তবে আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ওই নারীর নাম ও পরিচয় স্বাধীনভাবে যাচাই করার সুযোগ হয়নি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

মতামত