জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

হলদিয়ায় হাজী মো:রাশেদের উঠান বৈঠকে ব্যাপক সমাগম উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর

 হলদিয়ায় হাজী মো:রাশেদের উঠান বৈঠকে ব্যাপক সমাগম উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর

আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো:রাশেদের উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রামে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক মো:আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর(অব:)মাসুদুর রহমান কাইউম।হুমায়ুন কবির চানু ও উজ্জ্বল মাধবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আক্তার হোসেন খান,বজলুর রহমান খান,কামরুল ইসলাম ও শুভ খন্দকার।এ সময় জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ হোসেন আশু ও হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মহসিন মোড়ল উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জুলফেকার আলী ভুট্ট ও সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নির্বাচনী আমেজে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন,হলদিয়া ইউনিয়নের টেকসই উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে যোগ্য,অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন।তারা দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।হাজী মো:রাশেদ বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন সম্ভাব্য এ চেয়ারম্যান প্রার্থী।ইউনিয়নের প্রতিটি এলাকায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করে স্থানীয়দের প্রত্যাশা পূরণের আশ্বাস দেন হাজী মো:রাশেদ।উল্লেখ্য,২০০২ সালের হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহসিন গাজীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন হাজী মো:রাশেদ পরবর্তীতে তিনি টানা ৯ বছর ৩ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।রাজনৈতিক জীবনে তিনি জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।




0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


হলদিয়ায় হাজী মো:রাশেদের উঠান বৈঠকে ব্যাপক সমাগম উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো:রাশেদের উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম হয়েছে।শুক্রবার সন্ধ্যায় হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রামে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক মো:আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর(অব:)মাসুদুর রহমান কাইউম।হুমায়ুন কবির চানু ও উজ্জ্বল মাধবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আক্তার হোসেন খান,বজলুর রহমান খান,কামরুল ইসলাম ও শুভ খন্দকার।এ সময় জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ হোসেন আশু ও হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মহসিন মোড়ল উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জুলফেকার আলী ভুট্ট ও সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নির্বাচনী আমেজে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন,হলদিয়া ইউনিয়নের টেকসই উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে যোগ্য,অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন।তারা দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।হাজী মো:রাশেদ বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন সম্ভাব্য এ চেয়ারম্যান প্রার্থী।ইউনিয়নের প্রতিটি এলাকায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করে স্থানীয়দের প্রত্যাশা পূরণের আশ্বাস দেন হাজী মো:রাশেদ।উল্লেখ্য,২০০২ সালের হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহসিন গাজীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন হাজী মো:রাশেদ পরবর্তীতে তিনি টানা ৯ বছর ৩ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।রাজনৈতিক জীবনে তিনি জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
হলদিয়ায় হাজী মো:রাশেদের উঠান বৈঠকে ব্যাপক সমাগম উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর
0:00 0:00
1.0x