আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় ৩নং চর লরেন্স ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসী,
দীর্ঘদিন ধরে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি। আপনাদের অফুরন্ত ভালোবাসা ও দাবির মুখে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।
আমি শাসক হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত ও বৈষম্যহীন ৭নং ওয়ার্ড গঠনে আপনাদের সকলের অমূল্য পরামর্শ, দোয়া ও সমর্থন আমার একান্ত প্রয়োজন।
আহ্বানে বার্তা
পরিবর্তন ও সম্ভাবনার নতুন দিন গঠনে তরুণ সমাজই আমাদের মূল শক্তি। আমাদের ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের বিকল্প নেই।
মাদকমুক্ত সমাজ গঠন, অবহেলিত রাস্তাঘাটের সংস্কার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আমি আপনাদের পাশে থাকতে চাই। আসুন, সবাই মিলে একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে সত্য ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত