আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোছা. পাপিয়া পারভীন।পাপিয়া পারভীন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মো. মাহমুদ আলম মন্টুর সহধর্মিণী। নির্বাচনকে সামনে রেখে তিনি সংশ্লিষ্ট তিনটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।এ সময় তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছেন।পাপিয়া পারভীন বলেন, “জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার নারী, শিশু ও সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। জনগণের পাশে থেকে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন। ওয়ার্ডবাসীর যেকোনো প্রয়োজনে সাধ্য অনুযায়ী পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।পাপিয়া পারভীন এ সময় আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত