চৌগাছায় মরহুম ডাক্তার খাইরুলের স্ত্রীর ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় মরহুম সুবহান হাজির মেজো ছেলে মরহুম ডাক্তার খাইরুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম (৭৫) ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌগাছার বাবুঘাটের সামনে সড়কের ওপর মরহুমা মরিয়ম বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তাঁর আত্মীয়স্বজন, প্রতিবেশী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর-দূরান্ত থেকে আসা মেহমান এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে মরহুমা মরিয়ম বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে তাঁর জীবনের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক এবং উপস্থিত মুসল্লিসহ সকলের ঈমানের সঙ্গে জীবনযাপনের জন্য দোয়া করা হয়।
মরহুমা মরিয়ম বেগমের ইন্তেকালে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত