জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

আরবি-ইংরেজি দুই বিভাগেই প্রথম চৌগাছা ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

আরবি-ইংরেজি দুই বিভাগেই প্রথম চৌগাছা ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

আরবি-ইংরেজি দুই বিভাগেই প্রথম চৌগাছা ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

আরবি-ইংরেজি দুই বিভাগেই প্রথম চৌগাছা ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছা ক্যাডেট মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় আরবি ও ইংরেজি—দুই বিভাগেই প্রথম হয়ে তাক লাগিয়েছে চতুর্থ শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আরবি ও ইংরেজিতে তার সাবলীল বক্তব্য উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌগাছা ক্যাডেট কলেজ মাদরাসার নিজস্ব হলরুমে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওই শিক্ষার্থী আরবি ভাষায় রাসুল (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শের ওপর বক্তব্য উপস্থাপন করে। তার উচ্চারণ, উপস্থাপনা, আত্মবিশ্বাস এবং বিষয়বস্তুর গভীরতা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা ক্যাডেট কলেজ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইমরান হুসাইন। প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. বজলুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম মোরশেদ ও পরিচালক মাওলানা শামসুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। পরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে মাদরাসার প্রাঙ্গণ সবুজ ও সুন্দর রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়।
মাদরাসার প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম মোরশেদ বলেন, ঐতিহ্যবাহী চৌগাছা বাজারের মনোরম পরিবেশে অবস্থিত চৌগাছা ক্যাডেট মাদরাসায় শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হচ্ছে। এখানে ইসলামী বিধি-বিধান, কোরআন-হাদিস, আরবি ভাষা ও ব্যাকরণের পাশাপাশি ইংরেজিসহ দুনিয়া ও আখেরাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে বাস্তবতার আলোকে শিক্ষা দেওয়া হয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করানো নয়, বরং নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা, ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই মাদরাসাটির অন্যতম লক্ষ্য। চৌগাছা ক্যাডেট মাদরাসায় অধ্যয়ন করলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে জীবনের সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ছোট বয়সেই আরবি ও ইংরেজির মতো দুটি ভাষায় মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর এমন সাবলীল বক্তব্য শিক্ষার্থীর মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের পরিচয় বহন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি জ্ঞানচর্চা ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আরবি-ইংরেজি দুই বিভাগেই প্রথম চৌগাছা ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আরবি-ইংরেজি দুই বিভাগেই প্রথম চৌগাছা ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা ক্যাডেট মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় আরবি ও ইংরেজি—দুই বিভাগেই প্রথম হয়ে তাক লাগিয়েছে চতুর্থ শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আরবি ও ইংরেজিতে তার সাবলীল বক্তব্য উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌগাছা ক্যাডেট কলেজ মাদরাসার নিজস্ব হলরুমে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওই শিক্ষার্থী আরবি ভাষায় রাসুল (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শের ওপর বক্তব্য উপস্থাপন করে। তার উচ্চারণ, উপস্থাপনা, আত্মবিশ্বাস এবং বিষয়বস্তুর গভীরতা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের বিশেষভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা ক্যাডেট কলেজ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইমরান হুসাইন। প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম মোরশেদ ও পরিচালক মাওলানা শামসুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। পরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে মাদরাসার প্রাঙ্গণ সবুজ ও সুন্দর রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়। মাদরাসার প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম মোরশেদ বলেন, ঐতিহ্যবাহী চৌগাছা বাজারের মনোরম পরিবেশে অবস্থিত চৌগাছা ক্যাডেট মাদরাসায় শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হচ্ছে। এখানে ইসলামী বিধি-বিধান, কোরআন-হাদিস, আরবি ভাষা ও ব্যাকরণের পাশাপাশি ইংরেজিসহ দুনিয়া ও আখেরাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে বাস্তবতার আলোকে শিক্ষা দেওয়া হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করানো নয়, বরং নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা, ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই মাদরাসাটির অন্যতম লক্ষ্য। চৌগাছা ক্যাডেট মাদরাসায় অধ্যয়ন করলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে জীবনের সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ছোট বয়সেই আরবি ও ইংরেজির মতো দুটি ভাষায় মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর এমন সাবলীল বক্তব্য শিক্ষার্থীর মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের পরিচয় বহন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি জ্ঞানচর্চা ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আরবি-ইংরেজি দুই বিভাগেই প্রথম চৌগাছা ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
0:00 0:00
1.0x