জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

চৌগাছায় ৫৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

চৌগাছায় ৫৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

চৌগাছায় ৫৫ পিস ইয়াবাসহ দুইজন আটক
চৌগাছায় ৫৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

চৌগাছায় ৫৫ পিস ইয়াবাসহ দুইজন আটক
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চৌগাছা থানার এসআই মকলেচুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের ফাঁসতলা থেকে পুড়াপাড়াগামী পাকা সড়কের দক্ষিণ পাশে প্রাচীরতলা নামক স্থানে একটি বটগাছের কাছ থেকে ওই দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চাঁদপাড়া গ্রামের আশাদুলের ছেলে শাকিল হোসেন (৩০) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া (মাঠপাড়া) গ্রামের বিশে মোল্লা ওরফে বিশারত মোল্লার ছেলে জামাল হোসেন (২৪)।
পুলিশ জানায়, আটকের পর তাদের দখল থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে একই দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জব্দ তালিকা মূলে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ অপরাধ দমনে এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চৌগাছায় ৫৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চৌগাছায় ৫৫ পিস ইয়াবাসহ দুইজন আটক এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চৌগাছা থানার এসআই মকলেচুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের ফাঁসতলা থেকে পুড়াপাড়াগামী পাকা সড়কের দক্ষিণ পাশে প্রাচীরতলা নামক স্থানে একটি বটগাছের কাছ থেকে ওই দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চাঁদপাড়া গ্রামের আশাদুলের ছেলে শাকিল হোসেন (৩০) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া (মাঠপাড়া) গ্রামের বিশে মোল্লা ওরফে বিশারত মোল্লার ছেলে জামাল হোসেন (২৪)। পুলিশ জানায়, আটকের পর তাদের দখল থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে একই দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জব্দ তালিকা মূলে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ অপরাধ দমনে এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় ৫৫ পিস ইয়াবাসহ দুইজন আটক
0:00 0:00
1.0x