নুরুজ্জামান সাকিব
এস্টাফ রিপোর্ট
আসন্ন ৫নং সুতারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এলাকার কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্বদানকারী গাজী সরোয়ার হোসেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
গাজী সরোয়ার হোসেন বলেন, আমি রাজনীতি করি মানুষের সেবার জন্য, ক্ষমতার জন্য নয়। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার কাতারে থেকে বৈষম্যের বিরুদ্ধে রাজপথে ছিলাম। সেই চেতনা নিয়েই সুতারখালীকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন হিসেবে গড়তে চাই। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে দক্ষ মানবসম্পদে পরিণত করাই তার প্রধান লক্ষ্য।
তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার, গ্রামীণ রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সেবা বৃদ্ধি এবং যুবকদের জন্য ক্রীড়া ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে জানান। পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষ ও তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন। তরুণ ভোটারদের মাঝে জুলাই আন্দোলনের এই অগ্রসৈনিককে নিয়ে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আগামী নির্বাচনে তিনি সকলের দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত