জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ, মুনীব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ পিপিএম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন, সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় প্রশিক্ষক (সদর, ঢাকা). আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি মাস্টার রহিদুল ইসলাম এবং প্রেসক্লাব চৌগাছার ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নান।
প্রশিক্ষণের প্রথম ব্যাচে মোট ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে কাঁসা ও পিতলপাত্র প্রস্তুতকারক ১ জন, কামার ৩ জন, জুতা মেরামতকারী ১ জন, কুমার ৩ জন, নকশিকাঁথা প্রস্তুতকারক ৫ জন, বাঁশ ও বেতের পণ্য প্রস্তুতকারক ৬ জন এবং নাপিত ১১ জন রয়েছেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিজ নিজ পেশার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, আচরণ, গ্রাহকের সঙ্গে সম্পর্ক, পেশাগত শিষ্টাচার, আত্মবিশ্বাস, সমস্যা সমাধান ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন সফটস্কিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাঁদের আয় ও জীবনমান উন্নয়নে সহায়তা করার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই ঐতিহ্যবাহী বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছেন। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নতুন কৌশল সম্পর্কে ধারণা এবং গ্রাহকসেবার মান বাড়ানো জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জন প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ, মুনীব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ পিপিএম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন, সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় প্রশিক্ষক (সদর, ঢাকা). আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি মাস্টার রহিদুল ইসলাম এবং প্রেসক্লাব চৌগাছার ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নান। প্রশিক্ষণের প্রথম ব্যাচে মোট ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে কাঁসা ও পিতলপাত্র প্রস্তুতকারক ১ জন, কামার ৩ জন, জুতা মেরামতকারী ১ জন, কুমার ৩ জন, নকশিকাঁথা প্রস্তুতকারক ৫ জন, বাঁশ ও বেতের পণ্য প্রস্তুতকারক ৬ জন এবং নাপিত ১১ জন রয়েছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিজ নিজ পেশার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, আচরণ, গ্রাহকের সঙ্গে সম্পর্ক, পেশাগত শিষ্টাচার, আত্মবিশ্বাস, সমস্যা সমাধান ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন সফটস্কিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাঁদের আয় ও জীবনমান উন্নয়নে সহায়তা করার লক্ষ্য রয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই ঐতিহ্যবাহী বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছেন। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নতুন কৌশল সম্পর্কে ধারণা এবং গ্রাহকসেবার মান বাড়ানো জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জন প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
0:00 0:00
1.0x