এ ঘটনায় তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওই কর্মসূচিতে অংশ না নিয়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন শিক্ষক মাহবুবুর রহমান।
বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে সরকারি নির্দেশনায় আয়োজিত ‘নজরুল বর্ষ’ উদযাপন কর্মসূচিতে দায়িত্বশীল শিক্ষক হিসেবে উপস্থিত না থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, জাতীয় ও সরকারি নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে দায়িত্ব পালন না করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর বিষয়টি বিধিসম্মত নয়। এ কারণে কেন তার বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার স্বাক্ষরিত নোটিশে এসব নির্দেশনা দেওয়া হয়।
এদিকে অভিযোগের বিষয়ে শিক্ষক মাহবুবুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শোকজের জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত