জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

তাড়াইলে শিক্ষাঙ্গনে শোক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূইয়া আর নেই

তাড়াইলে শিক্ষাঙ্গনে শোক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূইয়া আর নেই

কিশোরগঞ্জের তাড়াইলের শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ আতাউর রহমান ভূঁইয়া (তনু) মারা গেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, আতাউর রহমান ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শিক্ষকতা জীবনের কর্মপর্ব শেষ করে প্রায় এক মাস আগে তিনি অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান। এর কিছুদিনের মধ্যেই তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

আতাউর রহমান ভূঁইয়া তাড়াইল উপজেলার পূর্ব দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মরহুম আবদুল বারিক ভূঁইয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য সহকর্মী, সাবেক-বর্তমান শিক্ষার্থী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ পরিবারসহ স্থানীয় শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়।

এদিকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা আতাউর রহমান ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


তাড়াইলে শিক্ষাঙ্গনে শোক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূইয়া আর নেই

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কিশোরগঞ্জের তাড়াইলের শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ আতাউর রহমান ভূঁইয়া (তনু) মারা গেছেন।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, আতাউর রহমান ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শিক্ষকতা জীবনের কর্মপর্ব শেষ করে প্রায় এক মাস আগে তিনি অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান। এর কিছুদিনের মধ্যেই তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।আতাউর রহমান ভূঁইয়া তাড়াইল উপজেলার পূর্ব দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মরহুম আবদুল বারিক ভূঁইয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য সহকর্মী, সাবেক-বর্তমান শিক্ষার্থী এবং গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ পরিবারসহ স্থানীয় শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়।এদিকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা আতাউর রহমান ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তাড়াইলে শিক্ষাঙ্গনে শোক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূইয়া আর নেই
0:00 0:00
1.0x